ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৬:২৫:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

প্রেজেন্টার খুঁজছে গ্যাজেট অ্যান্ড গিয়ার, ফ্রেশারদেরও সুযোগ 

চাকরি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৪ এএম, ২৯ জুলাই ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গ্যাজেট অ্যান্ড গিয়ার (জিঅ্যান্ডজি) সোশ্যাল মিডিয়া প্রেজেন্টার পদে নিয়োগ দেবে। প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। আগ্রহীদের ইমেইলে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: গ্যাজেট অ্যান্ড গিয়ার (জিঅ্যান্ডজি)

পদের নাম: সোশ্যাল মিডিয়া প্রেজেন্টার

পদসংখ্যা: নির্দিষ্ট নয়

চাকরির ধরন: ফুল টাইম/পার্ট টাইম

শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত অথবা যেকোনো বিষয়ে স্নাতক

অন্যান্য যোগ্যতা

স্মার্টফোন এবং প্রযুক্তি ট্রেন্ড সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য আকর্ষণীয় কনটেন্ট তৈরি করা।

ভিডিও শুটে স্ক্রিপ্ট অনুযায়ী পণ্যের বৈশিষ্ট্য ও সুবিধাগুলো কনফিডেন্টলি উপস্থাপন করা।

বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীল হতে হবে।


অভিজ্ঞতা: সর্বনিম্ন ৬ মাস

মোবাইল ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: গুলশান, ঢাকা

আবেদন যেভাবে: ইমেইল

আবেদনের সময়সীমা: ৩১ জুলাই ২০২৬

আবেদন করুন এই ঠিকানায় ([email protected])। আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।